বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু




বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শেখ কবির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। পাশাপাশি ওই অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওই রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০হাজার টাকা নেওয়ারও ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ রয়েল সিটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক রফিকুল বারী অপারেশন থিয়েটারে রোগীকে রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যান। মৃত শেখ কবির উদ্দিন নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন কাজী পাড়া এলাকার বাসিন্দা। কবির উদ্দিনের মেয়ে মুন্নী আক্তার, হীরা আক্তার ছেলে শেখ বশির উদ্দিন জানান, ‘প্রসাবের স্থানে সমস্যা ছিল আমার বাবার। ডাক্তারী ভাষায় এই সমস্যাকে প্রসপেক্ট গলান বলে। সেই অনুযায়ী তাকে মঙ্গলবার সকাল ১০টায় এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক রফিকুল বারী দুপুরে দেড়টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। হঠাৎ করে ডা: রফিকুল বারী অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। এরপর থেকেই রফিকুল বারীকে আর হাসপাতালে দেখা যায়নি। কিছুক্ষণ পর হাসাপাতালের ডিউটি চিকিৎসক তামিম আমাদের কাছে এসে বাবার মৃত্যুর বিষয়টি জানায়। ভুল চিকিৎসার বিষয়টি নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের ওপর চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষ। রয়েল সিটি হাসপাতালের চিকিৎসক বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. এইচ এম রফিকুল বারী জানান, ওই রোগীর হার্টে সমস্যা ছিল। যে বিষয়টা আমাদের জানানো হয়নি। তবে রোগীর স্বজনরা জানিয়েছেন তাদের রোগীর হার্টে কোনো সমস্যা ছিল না। রয়েল সিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: শামীম বলেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। কেউ কাউকে ইচ্ছা করে মৃত্যুর মুখে নেয় না।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad