শায়েস্তাবাদে অসহায় একটি পরিবারের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

শায়েস্তাবাদে অসহায় একটি পরিবারের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে



শামীম আহমেদ. বরিশালে এক অসহায় দুস্ত পরিবারের জমি দখল নিয়েছে বিএনপি জামাত সমর্থক ভুমিদস্যু ইউসুফ সিকদার বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা দায়ের করে ভুয়া কাগজপত্র দেখিয়ে উক্ত জমি দখল করেছে বলে অভিযোগ করেছে পৈত্রিক সুত্রে জমির মালিকানা দাবীদার মিন্টু শিয়ালী। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আইচা গ্রামে। ভুক্তভোগী পরিবারটির লোকজন এখন খোলা আকাশের নিচে বস বাস করছে। মামলা সুত্রে জানাগেছে, মালেক শিয়ালীর পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তিএকই এলাকার ইউসুফ চৌকিদার নিজের ক্রয়কৃত সম্পত্তি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় বরিশাল সিনিয়র সহকারী জজ আদালত উক্ত জমি থেকে দখল নেয়ার জন্য নোটিস করে। পরে গত ২৯ আগষ্ট আদালতের নির্দেশে মালেক শিয়ালীর বসত র্নিমিত ঘর ভাংচুর গাছ পালা কেটে ফেলে। পরবর্তীতে এঘটনায় মালেক শিয়ালীর পুত্র মিন্টু শিয়ালী (৩৫) বাদী হয়ে ৯জনকে আসামী করে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামীরা হলেন, ইউসুফ চৌকিদার, মাইনুদ্দিন চৌকিদার, লাল চৌকিদার, খোকন মাঝি, মাইনউদ্দিন চৌকিদার, ইউনুস সরদার, মতলেব খাঁ, বেলাল খা, আমিনুল খাঁ, টিটু। মামলা সুত্রে জানাগেছে, গত ২৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে বিবাদীরা তার লোকজন নিয়ে তফসিল ভুক্ত সম্পত্তিতে অনুপ্রেবেশ করে ঘর উত্তোলনের চেষ্টা করে। এতে মামলার বাদী মিন্টু শিয়ালী বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে। এবিষয়ে মামলার বাদী মিন্টু শিয়ালী বলেন, বরিশাল সদর জে.এল.নং ৯০ মৌজাঃ আইচা, এস. খতিয়ান নং ২৯৯নং দাগের .৬১ বি.এস ডি.পি ২৫৯ নং খতিয়ানের বি.এস হাল ৭৫,৭৬,১০১,১০২ নং দাগে মোট জমির পরিমান৮.৯৩ একর থেকে ৫৬ অংশে ৫২ শতাংশ ভোগ দখলিয় সম্পত্তি আমার বাবা মালেক শিয়ালী প্রৈতিক সম্পত্তি। কিন্তু ইউসুফ চৌকিদার আমাদের দাগের সম্পত্তি নিজের বলে আদালতে মামলা দায়ের করে আমাদের ঘর থেকে বিতারিত করে। তবে আমাদাল থেকে কর্মকর্তারা এসে আমাদের বলে তোমরা চলে যাও এই সম্পত্তি আদালতের রায়ে ইফুস চৌকিদারের। পরে আদালতের কর্মকর্তাদে; উপস্থিতিতে ইউসুফ চৌকিদারের লোকজন আদাদের বসত বাড়ী ভেঙ্গে গুড়িয়ে দেয়। তিনি আরো বলেন, ইউসুফ চৌকিদার স্থানীয় বিএনপি জামায়াত সমর্থক। তারা সাধারন মানুষের জমি দখল করে মামলা মাধ্যমে নিজের দখলে নেয়। কেউ তাদের বাধা দিতে গেলে তাদের প্রাননাশের হুমকীসহ মামলার ভংভিিত প্রদান করে। এবিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কবীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা আদালতের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। উচ্ছেদের সময় আমিও সেখানে ছিলাম কিন্তু কোন প্রকার নোটিস আমরা পাইনি। এবিষয়ে আমি আদালত থেকে আসা কর্মকর্তাদের বলেছি তারা আমাকে বলেছে এটা আপনাদের জানানোর মত কোন বিষয়না। এটা আদালতের বিষয়। তিনি আরো বলেন, মালেক শিয়ালী দির্ঘ দিন ধরে উক্ত জমিতে বসবাস করে আসছে। সরকারী তহবিল থেকে দুস্তদের ঘর উত্তোলনের জন্য তাদেরকে একটি ঘরও উঠিয়ে দেয়া হয়েছিলো। এবিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, আমি শুনেছি বিষয়টি। তবে আমি বর্তমানে বরিশালে নেই।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad