বরিশালে শীতল পাটি মেলা উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে শীতল পাটি মেলা উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত



শামীম আহমেদ . উনেসকো কর্তৃক নির্বস্তক সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত প্রান্তিক তন্তর গ্রাম বাংলার কারু শিল্প সমাহার নিয়ে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপি শীতল পাটি মেলা শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যতে বলেন, শীতল পাটি এখন আমাদের ঐতিহ্যের অংশ। এশিল্প শিল্পের কারিকরদের টিকিয়ে রাখতে আর্থিক সহ সব ধরনের সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন,আমাদের বরিশালের ঐতিহ্য বহনকারী শীতল পাটি উপহার হিসাবে দেয়া হলে এর যেমন পরিচিতি বাড়বে তেমনি সহায়ক হবে এর কারিকরদের। রিচ টু আনরীচড নামক বেসরকারী উন্নয়ন সংগঠন (রান),বরিশাল শীতল পাটি শিল্পী কল্যাণ সমিতি বরিশাল চারুকলা আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মেলার আয়োজন করা হয়। রিচ টু আনরীচড এর সভাপতি অধ্যাপিকা শিবানী চৌধুরীর সভাপতিত্বে শীতল পাটি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল আলম। এসময় শীতল পাটি কারিকররা বলেন, উপযুক্ত বাজার না পাওয়ার কারনে আর শীতল পাটি তৈরীর উপকরনের দাম বৃদ্বি পাওয়ার কারনে এখন তাদের পেশা থেকে সরে আসার উপক্রম হয়েছে সে সাথে তাদের জীবনের তাগিদে বিকল্প কর্মসংস্থানের চিন্তা-ভাবনা করতে হচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে চারুকলা সহযোগীতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীতল পাটিকে শিশুদের মাঝে পরিচিতি করার লক্ষে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতা। উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মেলায় বিভিন্ন স্থান থেকে অংশ নিতে আসা শীতল পাটির স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ৯টি স্টল অংশ গ্রহন করেন। স্টলগুলোতে শীতল পাটি থেকে তৈরী বিভিন্ন উপকরন প্রদর্শন করা সহ ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়। অন্যদিকে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হাসান,শুশান্ত ঘোস, সাংবাদিক খন্দকার মনিরুল আলম স্বপন, শুভংকর চক্রবর্তী প্রমুখ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad