চড়রা দামে পাওয়া যাচ্ছে শীতের সবজি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

চড়রা দামে পাওয়া যাচ্ছে শীতের সবজি



শহিদুল ইসলাম।।পৌষ ও মাঘ এই দুই মাস মূলত শীতকালশীত আসার আগেই বাজারে আসতে শুরু করেছে মৌসুমী সবজিশীতের সবজি বলে এখন আর বিশেষ কোনো সবজি বোঝায় না, শীতের বেশ কিছু সবজি এখন অন্য সময়েও পাওয়া যায় কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষির উন্নতির কারণে সারা বছরই সব সবজি মিলছে এখনকার বেশির ভাগ সবজির আবাদ আগে হয়েছেএগুলোর বেশির ভাগই অপরিপুষ্টটমেটো, শশাশিম,গাজর, কুমড়া, কাচা মরিচ, উস্তা, কহি, বাধাকপি, পেপে, কাচা কলা, বেগুন সারা বছরের সবজি হিসেবেই পাওয়া যাচ্ছেএর বাইরে শীতের সবজি হিসেবে বাজারে শিম, মেীউসি শিম, লাউ,ফুলকপি, লতি, মুলা, জলপাই, পেয়াজ পাতা, পুই শাক, দাঁড়া শাক, লাউ শাক, পালং শাক, লাল শাক বাজারে পাওয়া যাচ্ছেএতো সবজির সমারোহ দেখে চোখ জুড়ালে কি হবে, ঝলক দিয়ে ওঠা এই দৃষ্টি মুহূর্তেই নিভে যায় দাম শুনেবাজারভেদে দামেরও হের-ফের রয়েছে তাই ক্রেতাদেরও অভিযোগের কমতি নেইযদিও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা বিক্রেতারা বলছেন, শীতকালীন সরবরাহ এখনো বাজারে আসেনিনতুন বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন ধরনের শীতের সবজি নিয়ে বসেছেন বিক্রেতারাফলের দাম থেকে সবজির দাম বেশি; শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা থেকে ১২০, লাউ ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৭৫-৮০ টাক, লতি ৫৫ থেকে ৬০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, পুই শাক প্রতি কেজি ৪০ টাকা, দাড়া শাকের আটি ২০ থেকে ২৫ টাকা, লাউ শাক ২৫ থেকে ৩০ টাকা, পালং শাক ৪০ থেকে ৪৫ টাকা, লাল শাক ৪০ থেকে ৪৫ টাকা বাজারে পাওয়া যাচ্ছেকাচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, বাধাকপি ৩০ টাকাটাকা, লেবুর হালি ২০ টাকা থেকে ৪০ টাকা, শশা ৬০ টাকা, কুমড়া ৪০ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, ঝালি কুমড়া ৫০ টাকা, ধনিয়া পাতা প্রতি কেজি ১২০থেকে ২৪০ টাকা, উস্তা ৭৫ থেকে ৮০ টাকা, কাচঁ কলা হালি প্রতি ২০ টাকাশীতের নতুন আলু বাজারে আসেনি এখনোবিক্রেতারা জানালেন,মাস খানিকের মধ্যেই নতুন আলুও বাজারে পাওয়া যাবেএদিকে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে দামের বেশ ভিন্নতা পাওয়া গেছেশুধু তাই নয়, খুচরা বাজারের মধ্যেও পাশাপাশি দোকানের সবজির দামে হেরফের দেখা গেছে
অনেক বিক্রেতারই দাবি, তাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছেএ কারণে তাঁরা ক্রেতাদের কাছে দাম বেশি রাখছেনকয়েকজন সবজি বিক্রেতা জানালেন, কিছু দিনের মধ্যেই সরবরাহ বাড়বেতখন দাম অনেক কমে আসবে
বর্তমানে বাজারে যেসব শীতের সবজি রয়েছে এসব বেশি আসছে মুন্সিগঞ্জ,নরসিংদী, যশোর, খুলনা ও কুষ্টিয়া এলাকা থেকেসেসব এলাকায় তুলনামূলক উঁচু জায়গায় এসব সবজির চাষ হয়চৌমাথা বাজারে শিম কিনছিলেন জিয়া সড়ক এলাকার বাসিন্দা আবুলতিনি বলেন, শিমের দাম অনেক বেশি রাখে, দেখতেও ভালো নয়তবে এখনও যেহেতু শীত আসেনি মনে হয় না তেমন মজা হবেকিন্তু বাসার সবাই খেতে চেয়েছে তাই কিনে নিলাম

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad