নিষেধাজ্ঞার ২২ দিনে ৯৬১ জেলেকে কারাদন্ড - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

নিষেধাজ্ঞার ২২ দিনে ৯৬১ জেলেকে কারাদন্ড



শামীম আহমেদ . প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের ৬ জেলায় ৯৬১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ২০ লাখ ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।  নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ দিনে বরিশালের ৬ জেলায় ৯৬১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া কারাদন্ড- ও জরিমানার পাশাপাশি ৭ হাজার ৯৯৪ কেজি ইলিশ ও প্রায় ৩০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়াও জালের মূল্য নির্ধারন করা হয়েছে  প্রায় সাড়ে ৫ কোটি টাকা। তিনি আরও জানান, গত ৭ অক্টোবর থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত বিভাগের ৬ জেলার মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৯০০ টি অভিযান ও ৯৮৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৯৩৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad