উজিরপুরে বাস চাপায় শিশু নিহত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

উজিরপুরে বাস চাপায় শিশু নিহত




উজিরপুরে বাস চাপায় শিশু নিহত
বরিশালের উজিরপুর উপজেলার শানুহারে বাস চাপায় রোহান নামের ৭ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শানুহারস্থ ঢাকা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রোহান উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের তোতা  হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  গোলাম সরোয়ার জানান, রোহান রাস্তার পাশে দাড়িয়েছিল। ওসময় বরিশাল থেকে কাঠালবাড়ি গামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে রোহানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ঘাতক বাসটি পালিয়ে যায়। তবে নিহতের স্বজনরা মামলা করলে মামলা নেয়া হবে বলে জানান ওসি।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad