বরিশালে বিআরটিস বাস থেকে ১৫ মন জাটকা
ও ৫০ হাজার পিস চিংড়ির রেনু জব্দ
বরিশালে অভিযান চালিয়ে বিআরটিসি বাস
থেকে ১৫ মন জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি এসময় ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেনুপোনা
জব্দ করা হয়। রোববার বেলা ১২ টায় বরিশাল নৌ বন্দর থানা পুলিশ ও জেলা মৎস অফিস
যৌথভাবে এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-বন্দর থানা পুলিশের এসআই
শফিকুল ইসলাম জানান, বরিশাল নগরের সিএন্ডবি রোডস্থ মৎস ভবনের সামনে ঢাকা-বরিশাল
মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মহিপুর থেকে ছেড়ে আসা
যাত্রীবাহি একটি বিআরিটিসি বাসে তল্লাশী চালিয়ে ১৫ মন জাটকা ইলিশ ও ৫ টি পাতিল
ভর্তি বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়। পাশাপাশি আটক করা হয় বাসের সুপারভাইজার
মনির খানকে। বরিশাল জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, আটক সুপারভাইজার মনিরখানকে তাৎক্ষনিক
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি জব্দ ১৫ মন জাটকা নগরের
বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং ৫ টি পাত্রে থাকা ৫০ হাজার পিস
বাগদা
চিংড়ির রেনুগলো বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
No comments:
Post a Comment