উন্নয়ন থেকে কেউ বাদ যাবেনা’ – ডিসি বরিশাল
evqv‡bœvi evsjv wi‡c©vU . বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেছেন, উন্নয়ন কর্মকান্ড থেকে বৈষম্যমূলকভাবে কাউকে পিছনে ফেলে রাখা যাবেনা। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে মূলধারায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থারা ডগ ওয়াচের ভূমিকা পালন করতে পারে। সোমবার দুপুর সাড়ে ১১টায় সরকারি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নয়ন সংগঠন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালুকদার, বীরপ্রতীক কেএস মহিউদ্দীন মানিক, জেলা সমাজসেবার প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রবীন রাজনীতিবিদ হোসেন চৌধুরী প্রমুখ।সভার শুরুতে যুব সংগঠক সোহানুর রহমান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও এর ১৩টি সহযোগী সংস্থার বিভিন্ন কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন। এসইডিএসের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান তালুকদার এবং বাসাসের নির্বাহী পরিচালক বন্দনা নাথ এনজিওদের পক্ষে বক্তব্য রাখেন। বক্তারা এসডিজি অর্জনে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের উপর গুরত্বারোপ করেন। সভার শেষে কেক কাটেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।
No comments:
Post a Comment