পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর
পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র্যালি
পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর
পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের
ফজলুল হক এ্যভিউনি’র নগর ভবনের সামনে রোববার বেলা সাড়ে ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর ২ ঘন্টা আগে থেকেই নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামীলীগ ও
অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন।
জনসমুদ্রে পরিনতো হওয়া সমাবেশস্থলে বেলা ১১ টার দিকে বেলুন উড়িয়ে কর্মসূচির
উদ্বোধন করা হয়। উদ্ভোধন শেষে সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম
আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
সাংসদ তালুকদার মো. ইউনুচ-এমপি, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মহানগর
আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক
সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ
কুতুব উদ্দিন, জেলা কমান্ডার মোখলেছুর রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, শিল্প ও বানিজ্য
বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল প্রমুখ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার
মো. ইউনুচ-এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামীগের লক্ষই হলো দেশের মানুষের মধ্যে
শান্তি আর সমৃদ্ধি গতি বৃদ্ধি করা। যার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর
নির্দেশে ওই সময়ের চিফ হুইপ জননেতা আবুল হাসানাত আব্দুল্লা এমপি অশান্ত পাহাড়ে
শান্তি ফিরায়ে আনতে শান্তি চুক্তি করেছিলেন। বর্তমানে পাহাড়ে শান্তি ও উন্নয়নের
ধারা অব্যাহত রয়েছে। এসময়
আগত নেতা কর্মী ও জনতার প্রতি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
আওয়ামীলীগের সাথে থাকার আহবান জানান তিনি। সমাবেশ শেষে বেলা ১২ টায় আওয়ামী লীগের
দলীয় কার্যালয় সংলগ্ন সদররোড থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জনস্রোতের পরিণত
হওয়া র্যালির অগ্রভাগে রাখা হয় জীবন্ত হাতি, ঘোরা ও পাহারের প্রতিকৃতি যুক্ত
গাড়ির বহর।
এছাড়া র্যালির বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফ্যাস্টুন, রং-বেরংয়ের
কাপর, টুপি বাড়তি শোভা এনে দেয়। র্যালির মাঝে মাঝে সাউন্ডসিস্টেমের মাধ্যমে
শান্তিচুক্তি নিয়ে তৈরি বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। ব্যান্ড দলের
বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি সড়দররোড থেকে শুরু করে নাজিরমহল্লা হয়ে
বাজাররোড, চকবাজার, ফলপট্রি হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। এদিকে মিছিল নিয়ে
সমাবেশস্থলে যাওয়ার সময়ে উদয়ন স্কুলের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টিকে ঘিরে মহানগর
ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামের অনুসারীদের সাথে অপর ছাত্রলীগনেতা অনিক সেরনিয়াবাত
অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে অনিক সেরনিয়াবাত ও অন্যান্য সিনিয়ির
নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য পার্বত্য শান্তি চুক্তির দুই
দশক পূর্তি উপলক্ষে বরিশাল নগরে বেশ কয়েকদিন আগে থেকেই নানান আয়োজন করে আওয়ামীলীগ
ও অঙ্গসংগঠনের নেতারা। এরমধ্যে নগরের বিভিন্ন স্থানে তোরন নির্মান,
ব্যানার-প্লাকার্ড লাগানো হয়। করা হয় বিভিন্ন স্থানে আলোকসজ্জাও। তবে ২ ডিসেম্বর
ঈদে মিলাদুন্নবী হওয়ায় অনুষ্ঠানমালা ১ দিন পিছিয়ে আজ ৩ ডিসেম্বর করা হয়।

No comments:
Post a Comment