বরিশালে
মুক্তিযুদ্ধকালীন টর্চারসেল ও
বাংকার সংরক্ষন কাজের উদ্বোধন
৫২র
বাংলা ডেক্স . বরিশাল নগরের
পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) কলোনীতে হানাদার পাকিস্তানী সৈন্যদের ব্যবহৃত
টর্চারসেল ও বাংকার সংরক্ষণ প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক
মোঃ হাবিবুর রহমান বুধবার দুপুরে প্রকল্পের এ কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়ন
বোর্ড (ওয়াপদা) কলোনীর খেলারমাঠ সংলগ্ন এলাকায় এ উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত
ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের কমান্ডার শেখ কুতুবউদ্দিন
আহমেদ, বরিশাল মহানগর কমান্ডের কমান্ডার মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের
তত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী
কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, প্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম , মুক্তিযোদ্ধা
নুরুল আলম ফরিদ, এমজি কবির বুলু প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর
কমান্ডের সার্বিক সহযোগীতায় বরিশাল সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত বরিশাল শহরের ভৌত অবকাঠামো এবং
সৌন্দর্য্যবর্ধন প্রকল্পের আওতায় হানাদার পাকিস্তানী সৈন্যদের ব্যবহৃত টর্চারসেল ও
বাংকার সংরক্ষণ প্রকল্পের কাজে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা। ১৯৭১ সালে মহাস
মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর ক্যাম্প ক্ষ্যাত বরিশাল শহরের বান্দরোডস্থ পানি
উন্নয়ন বোর্ড (ওয়াপদা) কলোনী এলাকায় প্রায় ৮ টির মতো বাংকার রয়েছে। যেখান থেকে
ক্যাম্পের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে হানাদার বাহিনী। যে সব বাংকারের
মধ্যে বেশিরভাগেরই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এছাড়া তৎকালীন ক্যাম্পের
ভেতরের বেশ কয়েকটি ভবন রয়েছে যেখানে নীরিহ বাঙ্গালী ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে
নির্যাতন চালাতো পাক হানাদারবাহিী। যারমধ্যে দুটি ভবন পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘদিন
ধরে পরে রয়েছে।
No comments:
Post a Comment