বিএমএসএফ কাঠালিয়া উপজেলায় নতুন কমিটি গঠিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বিএমএসএফ কাঠালিয়া উপজেলায় নতুন কমিটি গঠিত




বিএমএসএফ কাঠালিয়া উপজেলায় নতুন কমিটি গঠিত
৫২র বাংলা ডেক্স . বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কাঠালিয়া উপজেলায় নতুন কমিটি গঠিত হয়েছে। জানুয়ারী সোমবার সকাল ১১ টায় বিএমএসএফ ঝালকাঠি জেলা কার্যালয়ে উক্ত কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলা বিএমএসএফ সভাপতি মোঃ আজমীর হোসেন তালুকদার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু কমিটি অনুমোদনের জন্য সুপারিশসহ কেন্দ্রে পাঠান। সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি প্রতিনিধি এসএম রেজাউল করিম, জেলা কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক মোহনা টিভি প্রতিনিধি মোঃ রুহুল আমীন রুবেল, সমাজ কল্যাণ বিষয়ক সহ- সম্পাদক মানবজমিন প্রতিনিধি সুতীর্থ বড়াল, নির্বাহী সদস্য মো: খায়রুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কাঠালিয়া উপজেলা বিএমএসএফ আহবায়ক দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন খান, যুগ্ম-আহবায়ক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আবদুল হালিম। কমিটির অপর সদস্যরা হলেন বাংলাভিশন মানবজমিন প্রতিনিধি মো: মাসুদুল আলম, দৈনিক যুগান্তরের মো: শহীদুল ইসলাম, বিজয় টিভি এইচএম নাসির উদ্দিন আকাশ, মোহনা টিভির মো: মাসুম বিল্লাহ, দৈনিক বাংলার বনে আমার দিন কাঠালিয়া প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম। উল্লেখ্য, বিএমএসএফ পক্ষ থেকে কাঠালিয়া উপজেলায় পূর্বগঠিত আহবায়ক কমিটি অদ্য থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সময় নবগঠিত কাঠালিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা বাস্তবায়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad