বোর্ড গঠনের দাবীতে বরিশাল মেডিকেল টেকনোলজিষ্টদের মানববন্ধন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বোর্ড গঠনের দাবীতে বরিশাল মেডিকেল টেকনোলজিষ্টদের মানববন্ধন



বোর্ড গঠনের দাবীতে বরিশাল মেডিকেল টেকনোলজিষ্টদের মানববন্ধন
৫২র বাংলা ডেক্স . বোর্ড গঠনসহ ৫ দফা দাবীতে বরিশাল মেডিকেল টেকনোলজিষ্টরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। রোববার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট এ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা। সংগঠনের সভাপতি মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান মাসুম, সহ-সভাপতি নাজমুল হাসান ফরহাদ, কমল কৃষ্ণ চৌধুরি, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, মানুষের সঠিক রোগ নির্ণয়ে চিকিৎসকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সনদপ্রাপ্ত একজন মেডিকেল টেকনোলজিষ্ট। সরকারি স্বাস্থ্যসেবাকে উন্নত এবং মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য এ পেশারও রয়েছে অপরিসীম গুরুত্ব। কিন্তু আজ  এ পেশায় যারা রয়েছে তাদের প্রতি  চরম অবহেলার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। তাই মেডিকেল টেকনোলজিষ্টদের ৫ দফা দাবী বাস্তবায়ন ও তাদের মান উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন বরিশাল শাখার সভাপতি বিপ্লব সিকদার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল শাখার আহবায়ক নবিন আহমেদসহ বরিশাল ইনিষ্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং এ্যাডভান্ড ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্খ্যমন্ত্রী বরাবর ৫ দফা দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা মেডিকেল এ্যাডুকেশন বোর্ড গঠন করে মেডিকেল টেকনোলজি কোর্সকে পূর্বের ন্যায় চারবছরে উন্নীত করা, মেডিকেল টেকনোলজিষ্টদের স্থগিতকৃত নিয়োগ প্রদান, কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত মানহীন মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ করা, বে-সরকারী ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টারে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পাসকৃত মেডিকেল টেকনোলজিষ্ট এবং ফার্মেসী সমূহে ফার্মাসিষ্ট নিয়োগ দেয়া, প্রাইভেট নীতিমালা প্রণয়ন করে সকল প্রাইভেট ডায়াগনষ্টিক, হাসপাতালে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের ৮ ঘন্টা কর্মসময় এবং সর্বোনিম্ন বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করা।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad