বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত



বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
৫২র বাংলা ডেক্স . বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে বুধবার সূর্যদয়েল সাথে সাথে নগরের সোহেল চত্ত্বরস্থ মহানগর ও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পাশাপাশি জাতির জনকের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় সামনে রক্ষিত জাতির জনকের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস-এমপি এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad