আমতলীতে হিমেল হাওয়ায় কাবু মানুষ
৫২র বাংলা ডেক্স . সোমবার সকাল থেকে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে আমতলী ও তালতলীর মানুষ। শীত বৃদ্ধির ফলে নি¤œ ও শ্রমজীবি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি কাশি ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারী ভাবে যে পরিমান কম্বল বরাদ্দ করা হয়েছে চাহিদার তুলনায় তা অনেক কম বলে জানা গেছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন জানান, এ পর্যন্ত আমতলী উপজেলায় ৬১১টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এগুলো দরিদ্র মানুষের মধ্যে বিতরন করা হয়েছে।

No comments:
Post a Comment