বরিশালে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীর - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীর




বরিশালে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীর
 
বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজ .  বর্তমান সরকারের গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরতেই বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্দানে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার তৃতীয় দিনে সাধারন দর্শনার্থীদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে তৃতীয় দিনেও তবে উন্নয়ন মেলায় সাধারন দর্শকদের মূল আর্কষনের কেন্দ্রবিন্দু ছিল বরিশাল সড়ক জনপদ, বরিশাল এলজিইডি, বরিশাল সামাজিক বন বিভাগ, শিক্ষা প্রকৌশলী, অধিদপ্তরের স্টলগুলোতে বাংলাদেশে সরকারের যোগাযোগ ক্ষেত্রে সার্বিক উন্নয়নের কিছু বাস্তবচিত্র এই স্টলের সামনের অংশে তুলে ধরেছে দপ্তরগুলো তাছাড়া উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল-ভোলা মহাসড়কের লিংক রোডের বাস্তবচিত্রটি মেলা প্রাঙ্গনে উপস্থাপন করা হয়েছে আর এর ফলে সাধারন জনগন বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে আরো বেশি ধারনা লাভ করছে এছাড়াও এলজিইডি, সড়ক জনপদ, সামাজিক বন বিভাগ, শিক্ষা প্রকৌশলী বিভাগের সকল কর্মকর্তারা আন্তরিকতার সাথে সেবাগ্রহীতাদের নানা তথ্য দিয়ে সেবা প্রদান করছে উন্নয়ন মেলায় সড়ক জনপদ অধিদপ্তরের স্টলের পাশাপাশি নির্বাচন কমিশনের অফিস, এলজিইডির স্টলসহ অন্যান্য দপ্তরের স্টল গুলোতে সাধারন সেবাগ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত মেলার তৃতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এদিকে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার তৃতীয় দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বিষয় ভিত্তিক রচনা চিত্রাংকন প্রতিযোগীতা ষষ্ঠ শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতার বিষয় ছিলডিজিটাল বাংলাদেশ নবম থেকে দশম শ্রেনীর রচনা প্রতিযোগীতার বিষয় ছিলউন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ এছাড়াও একাদশ দ্বাদশ শ্রেনীর রচনা প্রতিযোগীতার বিষয় ছিল২০৪১ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই উন্নয়ন মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজসেবা, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, কৃষি বিভাগ, মৎসবিভাগ সহ সকল সরকারী-বেসরকারী দপ্তর এবং বিভিন্ন উন্নয়নমুলক সংস্থার অংশগ্রহনে মোট ১৬৭ টি স্টল রয়েছে প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত রয়েছে সকলের জন্য এদিকে উন্নয়ন মেলা নিয়ন্ত্রন যাবতীয় তথ্য প্রদানের জন্য রয়েছে নিয়ন্ত্রন কক্ষ আর এই নিয়ন্ত্রন কক্ষ পরিচালনার জন্য জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার সর্বদা নিয়োজিত রয়েছেন উল্লেখ্য, গত ১১ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad