বরিশালে ফুলকুঁড়ির শীতবস্ত্র বিতরণ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ফুলকুঁড়ির শীতবস্ত্র বিতরণ



বরিশালে ফুলকুঁড়ির শীতবস্ত্র বিতরণ
৫২র বাংলা ডক্সে . জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখার উদ্যোগে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক এমএকে শাহীন চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য বরিশাল মহানগরীর সাবেক পরিচালক মোঃ নাজমুল হাসান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরিশাল মহানগরীর নব নির্বাচিত পরিচালক নাঈম হাবিবুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরিশাল মহানগরীর সহকারী পরিচালক রহমাতুল্লাহ আল জারীর। উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর সাবেক সংগঠক আসাদুল্লাহ সাদি, অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন বরিশাল মহানগরীর অফিস সম্পাদক খাইরুল ইসলাম, শিক্ষা সাহিত্য সম্পাদক নাজমুল হাসান সিকদার, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন, কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক মোঃ রাকিব হাসান, রায়হান বিন আরেফিন, তানজিম বিন রহমান, সুফিয়ন সাওরী, সাবিত বিন আব্দুল্লাহ, মোঃ সাবির আইমান প্রমুখ। পথকুঁড়িদের সাথে উক্ত অনুষ্ঠান ফুলকুঁড়ি গেমস গানের আসরে জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পথকুঁড়িদের মাঝে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক এমএকে শাহীন চৌধুরী।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad