আমতলীতে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আমতলীতে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি



আমতলীতে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
৫২র বাংলা ডেক্স . আমতলীতে শীত বাড়ার সাথে সাথে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দিনে উপজেলায় শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এর মধ্যে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে শীত বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন গ্রামে সর্দি কাশি ঠান্ডা জনিত রোগের পাশাপাশি  পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া রোগী। গত এক সপ্তাহে  উপজেলার ৭টি ইউনিয়নে অন্তত শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল বিভিন্ন কমিউনিটি ক্লিনিক গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডায়রিয়ায় বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা। এদের  মধ্যে মাস থেকে বছর বয়সী শিশুর সংখ্যাই বেশী। জানুয়ারী থেকে জানুয়ারি সোমবার পর্যন্ত আমতলী হাসাপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২০ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক  উপ-সহকারী  কমিউনিটি মেডিকেল অফিসার মো: হারুন অর রশিদ জানান, সোমবার দুপুর পর্যন্ত   জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আমতলী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফারিয়া (১৩ মাস) লামিয়া () লামিয়ার মা তানয়িা বেগম জানান, প্রথমে পাতলা পায়খানার পর   এক পর্যায়ে বমি শুরু করে। এরপর শিশুটি দুর্বল হতে থাকে। চলাভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার আল হাছিব জানান, শীত বাড়ার সাথে সাথে সপ্তাহে অন্তত ১০ -১২ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে। আমতলী হাসপাতালের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এমএ মতিন জানান, শীত মৌসুমে শিশুদের রোটা ভাইরাসে আক্রমনের ফলে ডায়রিয়া দেখা দেয়। শীত বৃদ্ধির সাথে সাথে রোগের আক্রমনও বাড়তে থাকে।  রোগ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসার পর্যাপ্ত ওষুধ হাসপাতালে রয়েছে বলেও তিনি জানান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad