বরিশাল কাউনিয়ায় ডোবা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল কাউনিয়ায় ডোবা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার




মনবীর আলম খান . বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকার একটি ডোবা থেকে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকাল বেলা ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত বেলাল শেখ (বয়স১০) শহরের গগন গলি এলাকার আব্দুর রব শেখের ছেলে স্থানীয় মৎস শ্রমিক, প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেণির ছাত্রবেলাল শেখ। মৃতের বড় ভাই লিটন জানান, গতকাল শনিবার সকাল টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বেলাল। ওইদিন দুপুর থেকে তার খোঁজ শুরু করলেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে কাউনিয়া এলাকার বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad