পুলিশ আহতের ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

পুলিশ আহতের ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা



বায়ান্নোর বাংলা ডেস্ক . পুলিশেল উপর হামলা এবং সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ এনে বাসদ বরিশাল জেলার আহবায়ক এবং সদস্য সচিবসহ নামধারী অজ্ঞাত ৬০ জনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি (মামলা নম্বর ৪৮/১৮) দায়ের করেন। নামধারী আসামীদের মধ্যে বৃহষ্পতিবার দুপুরে আটক জন হলো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা, জেলা শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য জাকির হোসেন নূর ইসলাম।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন জানান, আটক জনকে মামলায় নামধারী অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। মামলায় জননিরাপত্তা বিঘ্ন করা, পুলিশেল উপর হামলা এবং সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ব্যাটারি চালিত রিক্সার উচ্ছেদ বন্ধ করা লাইসেন্স প্রদানের দাবীতে বৃহস্পতিবার সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ব্যাটারি রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। যে কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বাসদ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।পরবর্তীতে তারা নগরে ভূখা মিছিল বের করে নগর ভবনে মেয়র বরাবর স্মারকলিপি দেয়। থানা পুলিশ জানায়, সেখান থেকে ফেরার পথে জেলা দায়রা জজ আদালতের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে জনকে আটক করে। এসময় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি) শাহনাজ পারভীন, কোতয়ালী ওসি শাহ মো. আওলাদ হোসেন, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সত্য রঞ্জন খাসকেল, উপ-পরিদর্শক নজরুল ইসলাম, কনস্টেবল শারমিন আক্তার, ইতি, সাদিয়া সুরমাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এদিকে আন্দোলনকারীরা জানান, পুলিশের আকস্মিক লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad