মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন



বায়ান্নোর বাংলা ডেস্ক . পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল লতিফ ঘরামীকে (৫০) তার ভাতিজা আলামিন কুপিয়ে হত্যা করেছেন। রোববার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের তুলাতলা গ্রামে ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের  মৃত আঃ মজিদ ঘরামীর ছেলে। মৃতের ভাই আঃ মালেক জানান, বড়ভাই আঃ করিমের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যে বিরোধের জ্বের ধরে মামলাও চলমান রয়েছে। একটি মামলার তারিখ থাকায় আজ ভোরে হাজিরা দিতে আব্দুল লতিফ তাদের চাচাতো ভাই ইদ্রিস ঘরামী (৩৫) কে নিয়ে পিরোজপুর জেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে তুলাতলা এলাকায় পৌছালে প্রতিপক্ষ ভাইয়ের ছেলে (ভাতিজা) আলামিনের নেতৃত্বে / জন তাদের পথরোধ করে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে বেলা ১১ টার দিকে জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল লতিফকে মৃত বলে ঘোষনা করেন এবং ইদ্রিসকে সার্জারী ওয়ার্ডে ভর্তি করেন।মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad