বৈশাখ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কারা কর্মকর্তাকে বদলি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বৈশাখ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কারা কর্মকর্তাকে বদলি



evqv‡bœvi evsjv †W¯‹ . পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিতর্কিত মন্তব্য করায় ফেইসবুক ব্যবহারকারী গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে থাকা কারা কর্মকর্তা আবিদ আহমেদ লিটনকে ঢাকা থেকে বদলি করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ সোমবার বিকেলে তথ্য নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন জানান তিনি জানান, কারা অধিদফতরের গোয়েন্দা ইউনিট কর্মকর্তা আবিদ গত ১৩ এপ্রিল তার ব্যবহৃত ফেইসবুকে এক স্ট্যাটাটে বর্ষবরণের উৎসবকে হিন্দুয়ানী সংস্কৃতি এবং মঙ্গল শোভাযাত্রাকে শিরকের সঙ্গে তুলনা করে তাতে অংশ না নিতে সবাইতে আহ্বান জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকারি একজন কর্মকর্তার ওই স্ট্যাটাস দেখার পর ফেইসবুক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর কারা গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা আবিদ ফেসবুক ব্যবহারকারীদের সমালোচনার মুখে তার দেয়া স্ট্যাটাসটি মুছে দিলেও তা কারা কর্তৃপক্ষের নজরে পড়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ঢাকা প্রতিদিনকে জানান, বিষয়টি তাদের নজরে আসার পর তাকে ইন্টিলিজেন্স থেকে সরিয়ে নারায়ণগঞ্জে ডেপুটি জেলার হিসেবে বদলি করা হয়েছে। লিটন কারা অধিদপ্তরে প্রায় তিন বছর ছিলেন। তিনি আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুসরণ করতে গত ফেব্রুয়ারি তিনি একটি নির্দেশনা দিয়েছেন। ফেইসবুকে পোস্ট ছবি আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ২০১৬ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়। বিষয়টির তদন্ত চলছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান কারা অধিদফতরের শীর্ষ ওই কর্মকর্তা

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad