বিসিসি নির্বাচনঃ ১০ সহকারী রিটানিং অফিসার নিয়োগ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বিসিসি নির্বাচনঃ ১০ সহকারী রিটানিং অফিসার নিয়োগ



শামীম আহমেদ . আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রির্টানিং অফিসার নিয়োগ প্রদানসহ ১০ জন জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে তফসিল ঘোষনার আজ প্রথম দিনেই দুই একজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র নেয়ার নিয়ম কানুন জানতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান।  তাকেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বানের রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তার সাথে আরও ১০ জন জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান রয়েছেন। বাকীদের মধ্যে ভোলা, রাজবাড়ী, ঝালকাঠি, বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা এবং বরগুনা সদর, বাকেরগঞ্জ, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর সদর এর উপজেলা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন।  উলেøখ্য,বরিশার সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার লাখ ৪১ হাজার ৫৯জন। এর মধ্যে পুরুষ লাখ ২১ হাজার ৩২ জন আর মহিলা লাখ ২০ হাজার ২৭ জন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad