বরিশালে ফেসবুকে কটুক্তি ছাত্রদল কর্মী আটক - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ফেসবুকে কটুক্তি ছাত্রদল কর্মী আটক



শামীম আহমেদ. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, সেতু মন্ত্রী, প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কটুক্তি করে আপত্তিকর মন্তব্য পোষ্ট করার অভিযোগে ছাত্রদল কর্মী ছাদিম হাওলাদারকে (২৮) আটক করেছে পুলিশ শনিবার রাতে জেলার বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা গ্রেফতারকৃত ছাদিম উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের ফারুক হাওলাদারের পুত্র পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে ছাদিম হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সজিব ওয়াজেদ জয়, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুদ্ধিজীবীদের কটুক্তি করে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে পোষ্ট করে ছড়িয়ে দেয় শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী   ৗের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন পরে পুলিশ নিশ্চিত হয়ে রাতেই অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী ছাদিমকে আটক করে ওসি মোঃ খলিলুর রহমান জানান, ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ওইদিন রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad