বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা



মনবীর আলম খাঁন সোহান .
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং মোঃ শাহ্ শোয়াইব মিয়া'র নেতৃত্বে দুপুরে বরিশাল নগরীর বাজার রোড ও হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় বাজার রোড এলাকার শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা এবং প্রিয়া ষ্টোরকে ৩ হাজার টাকা, হাসপাতাল রোড এলাকার বিগ বাইটস ক্যাফে দোকানকে ১০ হাজার টাকা এবং মায়ের ছোঁয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে,২০০৯ এর জনসচেতনতামুলক লিফলেটও বিতরন করা হয়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad