আগৈলঝাড়া প্রতিনিধি. বরিশালের আগৈলঝাড়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে হেমায়েতের কাছে দাফনের জন্য হস্তান্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের মা ক্লিনিক সংলগ্ন সড়কের ঢালে একটি ব্যাগ দেখে ক্লিনিকের নৈশপ্রহরী মলয় সরকার থানায় খবর দেয়। সংবাদ পেয়ে এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ব্যাগ ভর্তি একদিনের নবজাতক ছেলের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন ওই রাতেই বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন, যার নং-১৬। শনিবার সকালে নবজাতকের লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে হেমায়েতের কাছে দাফনের জন্য হস্তান্তার করা হয়েছে।
No comments:
Post a Comment