বরিশাল শহরতলী চরবাড়িয়া ইউনিয়নে ডানিডা’র প্রকল্পে চলছে তেলেসমাতি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল শহরতলী চরবাড়িয়া ইউনিয়নে ডানিডা’র প্রকল্পে চলছে তেলেসমাতি




শামীম আহমেদ . বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে চলমান ডানিডা প্রকল্পের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,ডেনমার্কের সাহায্য পুষ্ট ডানিডা প্রকল্পের অধীন চরবাড়িয়া ইউনিয়নে ১২ মিটার রাস্তা নির্মানে ৯২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সম্পূর্ন রাস্তাটি ৬০ কার্য দিবসের মধ্যে নারী শ্রমিক দিয়ে সম্পন্ন হওয়ার কথা। এছাড়াও সড়ক পরিবহনের মাধ্যমে বালু ভরাটের নিয়ম রয়েছে। কিন্তু কতিপয় সরকারী কর্মকর্তাদের যোগসাজগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ওই প্রকেেল্প বালু ভরাট করছেন অবৈধ ড্রেজারের সাহায্যে। এছাড়াও নারী শ্রমিকের স্থানে পুরুষ শ্রমিক ছাড়াও ব্যাবহার করছেন ভেকু মেশিন। পাশাপাশি সড়ক নির্মানে ব্যাবহার করছেন নি¤œ মানে ইট। এঘটনায় ফুসে উঠছে ঐএলাকার সাধারন জনগন। কিন্তু ক্ষমতাসীন চেয়াম্যান সরকার দলীয় লোক হওয়ায় এবং তার লালিত ক্যাডার বাহিনীর তত্বাবধানে কাজ পরিচালিত হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা। এছাড়াও সুরুজ চেয়ারম্যানের বিরুদ্ধে ইতি পূর্বে বিভিন্ন প্রকল্পের চাল চুরি,জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাতসহ রয়েছে ব্যাপক অভিযোগ। অপরদিকে ভূয়া কাগজপত্র দাখিল করে চলমান ডানিডা প্রকল্পের সিংহ ভাগ অর্থ উত্তোলন করে আত্মসাত করেছেন করেছেন চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ। বর্তমান সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় এই সমস্ত তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের দূর্নীতি অনিয়মের কারনে সে কার্যক্রম আজ প্রশ্নের সম্মুক্ষিন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের জনৈক ক্ষুদ্র ব্যাবসায়ী বলেন,পঁচা ইট দিয়ে রাস্তাটি নির্মান হওয়ায় এটি এক বছরও টিকবে কিনা সন্দোহ। আমরা সাধারন জনগন ইচ্ছা থাকলেও কোন প্রতিবাদ করতে পারিনা। তিনি সরকারী উর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। অভিযোগ প্রসঙ্গে বরিশাল সদর উপজেলা প্রকৌশলী মাইনুল মাহামুদ বলেন,অভিযোগ সত্য নয়। আমাদের সরাসরি তত্বাবধানে প্রকল্পের কাজ চলিতেছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। অভিযুক্ত চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের মঠো ফোনে একাধিক বার কল করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad