বরিশাল জেলা মহাফেজখানা ‘তথ্য ও সেবা কেন্দ্রে’র উদ্বোধন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল জেলা মহাফেজখানা ‘তথ্য ও সেবা কেন্দ্রে’র উদ্বোধন



বায়ান্নোর বাংলা ডেস্ক .    প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মহাফেজখানা ‘তথ্য ও সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা মহাফেজখানা তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। দালালমুক্ত ও হয়রানিমুক্ত পরিবেশে এবং স্বচ্ছতার সাথে সরকার নির্ধারিত সেবা মূল্যে নির্ধারিত সময়ে সর্বসাধারণকে ভূমির মালিকানার (খতিয়ান ও নকশা) বিবরণী দেওয়া. ই-সেবার মাধ্যমে মালিকানার সহিমোহর আবেদন গ্রহণ, প্রস্তুত ও সরবরাহকরণ, জেলা প্রশাসনের আওতাধীন আদালতসমূহের মামলার আরজি ও রায়, নামজারি, জমা-খারিজ, জমা-একত্রিকরণ, জন্ম-মৃত্যুর নিবন্ধনের সহিমোহর নকল ও সার্চিং সংরক্ষণ এবং সরবরাহকরণের লক্ষ্যে এ তথ্য ও সেবা কেন্দ্রটি চালু করা হয়েছে। সরকারি সেবা সহজীকরণে এ তথ্য ও সেবা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad