বরিশালে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু: স্বামী আহত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু: স্বামী আহত



হিজলায় প্রতিনিধি .বরিশালের হিজলায় বজ্রপাতে মানিকজান (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার বৃদ্ধ স্বামী হাসেম ঘরামী। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান জানান, সন্ধ্যায় বৃদ্ধা মানিকজান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যাচ্ছিলো। এসময় তার স্বামী হাসেম ঘরামীও সাথে ছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই বৃদ্ধা গৃহবধূর মৃত্যু হয়।  এছাড়া গুরুতর আহত হন হাসেম ঘরামী। পরে মুমূর্ষ অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা হাসেম ঘরামীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad