রাজাপুর মহিলা কলেজে স্বরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজাপুর প্রতিনিধি . ঝালকাঠির রাজাপুর আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতাদের রতœগর্ভা সাবেক আইন প্রতি মন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর(বীর উত্তম)’র মাতা লালমোন হামিদের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরন সভা মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমোন হামিদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জাহিদ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দীন সেলিম। মরহুমের জীবনীর ওপরে আলোচনায় বক্তব্য রাখেন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আঃ রাজ্জাক, মহিলা কলেজ উপাধ্যক্ষ মোঃ ছগীর মাহমুদ, রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বারেক ফরাজী, প্রভাষক বিজয় কৃঞ্চ হালদার প্রমুখ। বক্তারা বলেন, যে মাতার ৯ সন্তানের ৭ সন্তান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে এবং এক সন্তান বীর উত্তম উপাধী অর্জন করেছেন, এমন মা’কে নিয়ে আলোচনা করতে পেরে আমরা গর্ববোধ করছি। আলোচনার পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন আব্দুস শাকুর।

No comments:
Post a Comment