ইনব্যালেন্স
হলে এদেশের মানুষ বসে থাকবে না : সরোয়ার
৫২র বাংলা রিপো©ট
.
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব
এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজ দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। বিশ্ব
মানবাধিকার দিবসে মানবাধিকারের কথা বলতে রাস্তায় দাড়াতে দেয়া হচ্ছে। বুধবার দুপরে
বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল মহানগর বিএনপির
কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব আরো বলেন, ১৯৭১
সালে মুক্তিযুদ্ধের প্রথম উদ্দেশ্য ছিলো গনতন্ত্র রক্ষা করা। কিন্তু সেই
গনতন্ত্রকে বাক্স বন্ধি করে রেখেছে বর্তমান আওয়ামীলীগ সরকার। আজ দেশে প্রশ্নপত্র
ফাঁস হচ্ছে, প্রধান বিচারপতিকে জোড় করে দেশ থেকে পাঠিয়ে দিয়ে চাকুরী থেকে অব্যহতি
দেয়া হয়েছে। দ্রব্য মূল্যের উর্ধগতি, রিজার্ভ চুরি, গুম, খুন, ব্যাংক লুট করা
হচ্ছে। এরই মধ্যে অর্ধেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে গনতন্ত্র নেই যে
তার বড় উধাহরন। কেউ কারো কমান্ড মানছেনা। সরোয়ার বলেন, গনতন্ত্র ছাড়া দেশে
স্বাধীনতা থাকবে না, আবার এই গনতন্ত্র ছাড়া স্বাধীনতা রক্ষাও করা যাবে না। আজ
সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে চাচ্ছে না, কারন তারা ইচ্ছেমতো নির্বাচন করবে।
দেখুন আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, আর আওমালীগ বলে শেখ হাসিনার অধিনে নির্বাচন,
আমরা চাই সেনাবাহিনী, তারা বলে নিজস্ব বাহিনী। কিন্তু মনে রাখতে হবে ইনব্যালেন্স
হলে এদেশের মানুষ বসে থাকবে না। তিনি বলেন, এই বিএনপি সরকারর গঠন করে দেশের
মানুষকে উন্নয়ন দিয়েছে, তাই মনে রাখতে হবে খালেদা জিয়াকে জেলে পুরে নির্বাচন হবে
না। বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মী
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার
মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক
সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জাতীয়
নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহাবুবুল হক নান্নু জেলা দক্ষিণ বিএনপির
সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাউদ্দন ফরহাদ, মহানগর
বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র
আহসনা হাবিব কামাল, প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহীদুল্লাহসহ যুবদল, ছাত্রদল ও
অঙ্গ সংগঠনের নেতারা।

No comments:
Post a Comment