বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু



বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু
বায়ান্নোর বাংলা ডেক্স . কারাগারে থাকা বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৭ বছরের শিশু সন্তানের মুত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বরিশালের মুলাদী পৌর এলাকার ডাক বাংলোর মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আাশ্রাফুল (৯) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লিটন চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, আাশ্রাফুলের বাবা একটি মামলায় আসামী হয়ে বরিশাল কারাগারে রয়েছে। শুক্রবার বাবার সাথে দেখা করতে বরিশাল আসে শিশু আশ্রাফুল। বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় ইজিবাইক থেকে নামতে গিয়ে দূর্ঘটনার শিকার হন তিনি।  তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকা মৃত বলে ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad