বিজয় দিবেসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র্যা লি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বিজয় দিবেসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র্যা লি



বিজয় দিবেসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি , ৫২র বাংলা রিপো©ট. ৪৭ তম মহান বিজয় দিবসের প্রাক্কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯  টায় বিজয় র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এর নেতৃত্বে বের হয়। যা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতির সামনে এসে র‌্যালিটি শেষ হয়।  র‌্যালি শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (অস্থায়ীভাবে স্থাপিত) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্রশ্রদ্ধা জ্ঞাপন করেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল বরিশাল বিশ্ববিদ্যালয়, অফিসার্স এসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, ২০টি বিভাগ, ৩টি হল, ৩য় ও ৪র্থ শ্রেনি কর্মচারী কল্যান পরিষদ, বিইউডিএস, ৭১’র চেতনা, ববি নাট্যদল, ববি ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিএনসিসির নৌ, সেনা ও ক্যাডেট শাখা কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন ট্রেজারার । বিজয় দিবস ২০১৭ উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad