গৌরনদীতে ডিবি পুলিশের পরিচয়ে টাকা ছিনাতাইয়ের অভিযোগ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

গৌরনদীতে ডিবি পুলিশের পরিচয়ে টাকা ছিনাতাইয়ের অভিযোগ




গৌরনদীতে ডিবি পুলিশের পরিচয়ে টাকা ছিনাতাইয়ের অভিযোগ
৫২র বাংলা রিপো©ট .  বরিশালের গৌরনদীতে ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কসবা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের বাসিন্দা তালুকদার আঃ হাইর পুত্র ও পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল গৌরনদী উপজেলার টরকী বন্দরের ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করেন। দুপুরে টাকা নিয়ে ইজি বাইকে (ব্যাটারী চালিত অটোরিক্সা) চরে গৌরনদী বন্দরের উদেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ডের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাস ইজিবাইকের গতিরোধ করে। মাইক্রোবাসটি থেকে কয়েকজনলোক নেমে ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ী জলিলকে মাইক্রোবাসে তুলে নেয়।  পরবর্তীতে জলিলের সাথে থাকা ব্যাংকের মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ার দিকের একটি সড়কের ফেলে রেখে যায়। এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ডিবি পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের খবর জানতে পেরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ীর মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। যেখানে ব্যাংক থেকে উত্তোলিত ৩ লাখ ৫০ হাজার টাকার পাশাপাশি পূর্বে তার সাথে আরো ২৫ হাজার টাকা ছিলো বলে দাবী করেছেন। ওসি আরো বলেন, এখনো এ ঘটনায় মামলা দায়ের না হলেও তাদের ২ টি টিম টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে। পাশাপাশি পুরো বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জানান ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad