দ্বিতীয় দিনে বরিশাল থেকে ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

দ্বিতীয় দিনে বরিশাল থেকে ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ



দ্বিতীয় দিনে বরিশাল থেকে ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

৫২র বাংলা রিপো©ট .  বরিশাল ও ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির দন্দে দ্বিতীয় দিনেও বরিশাল থেকে সরাসরি ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে এ অবস্থা বিরাজ করলে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে এ অব্দি ঝালকাঠির উদ্দেশ্যে কোন বাস ছেড়েও যায়নি। কিংবা ঝালকাঠি থেকে রুপাতলীর উদ্দ্যেশ্যে কোন বাস ছেড়েও আসেনি। একই অবস্থা বিরাজ করছে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, খুলনা, বাগেরহাট রুটের যাত্রী পরিবহনের ক্ষেত্রে। তবে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ঝালকাঠির রায়াপুর নামক স্থান থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ঝালকাঠি শহরসহ বিভিন্ন রুটে বাস চালনা করছে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই ছয় রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোনো বাস চলতে দেওয়া হচ্ছে না। কিন্তু বরিশাল কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন  ৮ কিলোমিটার রাস্তা রয়েছে।ওই ৮ কিলোমিটার সড়ক বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোন বাস চলতে দেয়া হয় না। তিনি বলেন,  তাই ন্যায্য হিস্যা’র দাবীতে আল্টিমেটাম অনুযায়ী গতকাল থেকে তারা মাঠে নেমেছেন। যার প্রেক্ষিতে বরিশাল মালিক সমিতির কোন বাস ঝালকাঠিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, পাশাপাশি বরিশালেও কোন বাস পাঠানো হচ্ছে না। তবে যাত্রীদের ভোগান্তি নিরসনে আঞ্চলিক মহাসড়কের বরিশালের শেষ প্রান্ত (রুপাতলী থেকে ৩ কিলোমিটার দূরে) ঝালকাঠির রায়াপুর থেকে বাস চালনা করছে ঝালকাঠি বাস মালিক সমিতি।  অপরদিকে আজ সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলাধীনব দপদপিয়া জিড়ো পয়েন্টে ঝালকাঠি বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা সড়ক অবরোধ করতে না পারলেও বরিশাল মালিক সমিতির একটি গাড়ির চালকসহ ২ স্টাফকে মারধর করে। পরে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাসে সংক্ষিপ্ত সভা শেষে ঝালকাঠি বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ওইস্থান ত্যাগ করে। এ বিষয়ে ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী জানান, তারা সেখানে গেলে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাসে কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই তারা ফিরে আসেন। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বরিশালের ডিআইজি অফিসে আগামীকাল ৩ টায় বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, আজও রুপাতলী থেকে ঝালকাঠি কিংবা ঝালকাঠি থেকে রুপাতলীতে কোন বাস চলাচল করেনি। এরফলে রুপাতলী থেকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক হয়ে ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে ঝালকাঠির লোকজন দপদপিয়া জিড়ো পয়েন্টে প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তা আর করতে পারেনি। তবে বাকেরগঞ্জ থেকে বরিশালী শহরগামী ১৯৩ নম্বরের একটি বাসের চালক লাল, সুপারভাইজার সালাম ও হিমুকে মারধর করা হয়। যদিও এ বিষয়টি নিয়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কোন পদক্ষেপ এখনো নেয়া হয়নি। আর আগীমকাল বৈঠকের পর যদিও এ অবস্থার সমাধান না হয় তবে আমাদেরও আন্দোলনের পধ বেছে নিতে হবে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad