
বরিশালে সাড়ে ৫ শত বোতল ফেন্সিডিলসহ নারী আটক
৫২র বাংলা রিপো©ট . বরিশাল নগরের কাশিপুর চৌহতপুরে অভিযান চালিয়ে সাড়ে ৫ শত বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম জাকিয়া বেগম (২১) কাশিপুর চৌহতপুর এলাকার বাসিন্দা বাবু’র স্ত্রী।অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পুলিশ পুলিশ কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুরের চৌহতপুরে মিয়াজি বাড়ি মসজিদ সংলগ্ন মুজাম্মেল এর বাড়িতে অভিযান চালান তারা। এসময় ঘরে তল্লাশী করে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি জাকিয়া বেগমকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুস্তি চলছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment