বিজয়
দিবসের প্রতুষ্যে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা
৫২র বাংলা রিপো©ট. ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল
সরকারী-বেসরকারী উদ্যোগে নানান কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধারাবাহিকতায় আজ সকাল ৬ টা ৩৫ মিনিটে জেলা পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির
মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শূভ সূচনা করা হয়। এরপরপরই সকাল ৬ টা ৪০ মিনিট থেকে
জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের
মধ্য দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যেখানে প্রথমে পুষ্পস্তবক
অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বরিশাল জেলা ও মহানগর শাখা। এরপরপরই
বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), ডিআইজি মোঃ শফিকুল
ইসলাম-(বিপিএম), পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-(বিপিএম) সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,
সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। অপরদিকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে নগরের
ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের
শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরআগে সূর্যোদয়ের সাথে সাথে বরিশালে সকল
সরকারী বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, ব্যাক্তিমালিকানাধীন গুরুত্বপূর্ণ
ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে দু’দিন আগে থেকেই
বিভিন্ন সরকারী-বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে। অপরদিকে
আওয়ামীলীগ দলীয় কার্যালয় ও বিবির পুকুরকে ঘিরে বাহারী রংয়ের আলোকসজ্জা করার
পাশাপাশি ব্যানার-ফ্যাষ্টুন, তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিজয় দিবসের শুভেচ্ছা
জানিয়ে নগরের বিভিন্ন সড়কে রাজনৈতিক নেতারা তেরন ও ব্যানার টানিয়ে রেখেছে গত
কয়েকদিন ধরেই।
No comments:
Post a Comment