বরিশালে ১৩ কেজি গাঁজাসহ আটক-১ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ১৩ কেজি গাঁজাসহ আটক-১



বরিশালে ১৩ কেজি গাঁজাসহ আটক-১
৫২র বাংলা রিপো©ট .  বরিশাল নগরের কাশিপুরের গনপাড়া এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ সুজন দাস (২২) একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সুজন দাস (২২) ওই এলাকার মৃত নিত্য হরিদাসের ছেলে । বৃহষ্পতিবার রাত সাড়ে  ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গনপাড়ার মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল জানান, থানার এসআই অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে একটি টিম অভিযানের নেতৃত্বে ছিলো। মাদক উদ্ধার ও ব্যবসায়ী আটকের ঘটনায় এয়ারপোর্ট থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad