বরিশালে বিএনপি’র র্যােলি আওয়ামীলীগের বিজয় মিছিল - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বিএনপি’র র্যােলি আওয়ামীলীগের বিজয় মিছিল



বরিশালে বিএনপি’র র‌্যালি আওয়ামীলীগের বিজয় মিছিল
৫২র বাংলা রিপো©ট . মহান বিজয় দিবসে বরিশালে র‌্যালি করেছে বিএনপি আর আওয়ামীলীগ করেছে বিজয় মিছিল। শনিবার বিকেলে বরিশাল নগরের সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর আওয়ামীলীগ যৌথভাবে বিজয় মিছিল বের করে। মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা হাতে নিয়ে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পদযাত্রা করেন।  তার পেছনে থাকা দলের মূল ব্যানারে সাথে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসেনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে এরআগে দুপুরে বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয় থেকে বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা ও মহানগর বিএনপি। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হওয়া র‌্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জেলা (দক্ষিন) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদাসহ দলীয় নেতা-কর্মীরা। এ র‌্যালির মাঝে বিভিন্ন ধরনের প্লাকার্ড ও মুক্তিযোদ্ধাদের অবয়বে শিশুদের সাজ-সজ্জা, লাঠিখেলা বাড়তি শোভা এনে দেয়। র‌্যালির পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি’র নেতা-কর্মীরা। এদিকে বরিশালের বিভিন্ন উপজেলায়ও আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নানান কর্মসূচী পালন করে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad