ব্যবস্থা ছাড়া ব্যাটারী চালিত রিক্সা উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন
৫২র বাংলা রিপো©ট . বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারী চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ করা সহ প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও zস্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি’র ব্যানোরে বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে মানববন্ধন কর্মূসচী পালন করা হয়। কমিটির সভাপতি শাজাহান মিস্ত্রী’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বাসদ সদস্য সচিব ও ব্যাটারী চলিত রিকসা শ্রমীক-মালিক সংগ্রাম কমিটির উপদেষ্টা ডাঃ মনিষা চক্রবর্তী,সাধারণ সম্পাদক রুস্তম হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনেরও আওতায় বরিশাল নগরে বিগত কয়েকবছর ধরে ব্যাটারী চালিত রিক্সা চলাচল করে আসছে। এই রিক্সার ওপর ভিত্তি করে মালিক-শ্রমিকরা যখন নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে কোনভাবে টিকে থাকার চেষ্টা করছেন, আর সেই সময় আমাদের ওপরই নানান ধরনের নির্যাতন হয়রানি করা হচ্ছে। রিক্সাগুলো আটক করা হচ্ছে। বক্তারা বলেন, বরিশালে ব্যাটারিচালিত রিক্সার সংখ্যা প্রায় ৫ হাজার যার ওপর ভিত্তি করে অর্ধলক্ষ মনুষ নির্ভরশীল। কিন্তু এই রিক্সা বন্ধের চেষ্টা চললেও এর ব্যাটারী আমদানিতে সরকারের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা নেই। অথচ গরীব মানুষ সেই ব্যাটারী রিক্সায় লাগিয়ে জীবন ধারনের চেষ্টা করলেই তাতে জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। এসময় বক্তারা আরো বলেন, গত ৫ বছর ধরে প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দেয়ার দাবী জানিয়ে আসছি, পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদ বন্ধেরও দাবী জানিয়ে আসছি। কিন্তু কোন কিছুই কোন কাজে আসছে না। তাই অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে ব্যাটারী চালিত রিকসার লাইসেন্স দেয়ার দাবীর পাশাপাশি এর শ্রমিকদের ওপর সকল হয়রানি বন্ধের দাবী জানাই। মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবরা স্মারকলিপি প্রদান করে। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, ইমরান হাবীব রুমন, মহসীন মীর, দুলাল মল্লিক, বাবুল হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ।
No comments:
Post a Comment