বরিশালে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত



বরিশালে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত
মনবীর সোহান: সাংবাদিকতা হচ্ছে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ। সমাজের দপর্ন। তাই তাদের লেখনীতে যেন দেশের সমাজের ক্ষতি না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। গতকাল বরিশালের স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে 'সাংবাদিকতার নীতিমালাআচরণবিধি দায়িত্বশীল সাংবাদিকতার জন্য করণীয়' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি  বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে একথা বলেন। সকাল সাড়ে টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে উক্ত কর্মশালায় সহযোগিতায় করে বরিশাল জেলা প্রশাসন বরিশাল প্রেসক্লাব। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার(যুগ্ম সচিব),বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, প্রেস কাউন্সিল সাবেক সদস্য : উৎপল কুমার সরকার, তথ্য মন্ত্রণালয় উপ-পরিচালক মো: আমিরুল আজম, প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad