বরিশালে
দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মদিন পালন
৫২র বাংলা রিপো©ট . নানান আয়োজনে বরিশালের সন্তান দার্শনিক আরজ আলী
মাতুব্বরের জন্মদিন পালন করা হয়েছে। আজ দার্শনিকের জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়িতে আলোচনা সভা, পাঠকচক্র ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’র আয়োজনে
দিনব্যাপি এ অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের
কমিশনার এস এম রুহুল আমিন, বিএম কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান
অধ্যাপক এইচএম মাহাবুবুল আলম, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান
খান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীন, মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেনসহ
স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

No comments:
Post a Comment