বরিশাল সরকারি গ্রন্থাগারে কলেজছাত্রীকে যৌন হয়রানি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল সরকারি গ্রন্থাগারে কলেজছাত্রীকে যৌন হয়রানি

বরিশাল সরকারি গ্রন্থাগারে কলেজছাত্রীকে যৌন হয়রানি
৫২র বাংলা রিপো©ট . বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগারে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী ওই অভিযোগে জানা গেছে, গত ১২ ডিসেম্বর বরিশাল সরকারি গ্রন্থাগারের তৃতীয় তলায় গিয়ে বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রী পাঠদান করেন মধ্যবর্তী সময়ে তিনি দ্বিতীয় তলার বাথরুমের উদ্দেশে রওয়ানা দেন। সিঁড়ি থেকে নামার সময় পেছন দিক থেকে গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। ঘটনায় ওই ছাত্রী কোনোভাবে দৌঁড়ে গিয়ে নিজেকে রক্ষা করে এবং লাইব্রেরি চত্ত্বর ত্যাগ করেন অভিযোগ পত্রে আরও বলা হয়েছে- পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম ওই কলেজছাত্রীকে উদ্দেশ করে আগে থেকেই প্রায় সময়ই আপত্তিকর কথাবর্তা বলে আসছেন। যে বিষয়ে লাইব্রেরিতে কর্মরত নুরুল ইসলামকে যে বিষয়গুলো একাধিকবার অবহিত করা হয়। এমনকি বিষয়টি অভিভাবকদের জানালে তারা লাইব্রেরিতে যেতে নিষেধ করে। এবং ওই ছাত্রী কিছুদিন লাইব্রেরিতেও আসা বন্ধ রাখেন অবশ্য পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম এর আগেও বিভিন্ন মেয়ের সঙ্গে এরকম আচারণ করে আসছে বলে গত ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) লেখা অভিযোগটিতে উল্লেখ করা হয় তবে অভিযুক্ত পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট দাবি করে বলছেন তার বিরুদ্ধে কর্মস্থলের লোকজনই ষড়যন্ত্র করছেন এদিকে অভিযোগটি পাওয়ার পরে ঘটনায় এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়নি তবে বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপ-পরিচালক মেজবাহ উদ্দিন  ৫২র বাংলাকে  জানিয়েছেন- উভয়পক্ষকে ডেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রন্থাগারের ভেতরের চক্রান্তে পাঠকক্ষ সহকারীর বিরুদ্ধে এটা গুরুত্বর অভিযোগ। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে আর চক্রান্তের সঙ্গে গ্রন্থাগারের এমএলএসএস শিশু কিশোর শাখার মোস্তাফা জড়িত থাকার বিষয়েও সামনে এসেছে। যে কারণে বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad