বরিশালের মেহেন্দিগঞ্জের ৯নং জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান দূর্নীতি প্রতিবাদ করায় ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালের মেহেন্দিগঞ্জের ৯নং জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান দূর্নীতি প্রতিবাদ করায় ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন



এনামুল হক খাঁন . বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালীয়া ইউনিয়নের নৌকা প্রতিকের বিদ্রোহী স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের মনোনিত চয়ারম্যান চার বছরের সাজা প্রাপ্ত আসামী আঃ কাদের ফরাজীর অনিয়ম দূর্নীতির বিরুদ্বে প্রতিবাদ করায় ইউপি সদস্য সংরক্ষিত সদস্যরা চেয়ারম্যানের সন্ত্রাসী ক্যাডার আর মিথ্যা মামলায় পুলিশ ব্যাবহার করে এলাকা ছাড়া করেছে দূর্নীতিবাজ চেয়ারম্যান আঃ কাদের ফরাজী। শনিবার  দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহিলা পুরুষ জন প্রতিনিধিরা র্দূর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামী চেয়ারম্যান আঃ কাদের ফরাজীর হাত থেকে রক্ষা পেতে তারা এই সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে দূর্নীতিবাজ,লুঠেরা ব্যাবসায়ীর টাকা আত্বসাৎ করার চার বছরের সাজাপাপ্ত আসামী চেয়ারম্যান আঃ কাদের ফরাজী সকল অপকর্ম,সরকারী মালামাল আত্বসাৎ,করা সহ নিজ পরিষদের সততাবান ইউপি সদস্য সংরক্ষিত সদস্যাদের বিরুদ্বে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দাঁড় করিয়ে অবৈধভাবে সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয় রানী জেল হাজতে পর্যন্ত যেতে হয়েছে নির্বাচিত জন প্রতিনিধিদের এসব তথ্য তুলে ধরেন ৭নং ওয়ার্ড নির্বাচিত ইউপি সদস্য মোঃ বাহাদুর হাওলাদার।সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ৪নং ইউপি সদস্য রুবেল ভূইয়া, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন মীর,সংরক্ষিত . ৯নং ওয়ার্ড সংরক্ষিত ইউপি সদস্যা হেলেনা বেগম,৫নং ওয়ার্ড ইউপি সদস্য ফাতেমা বেগম সহ .. নং ওয়ার্ড ইউপি সংরক্ষিত সদস্য তহমিনা বেগম। চেয়ারম্যন আঃ কাদের ফরাজী নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার সরকারী উন্নয়নমূলক কাজ কর্ম সরকারী নিয়ম বিধান ভেঙ্গে নিজের মত কাজ করে লক্ষ লক্ষ টাকা আত্বসাৎ করা সহ এলাকার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মালামাল বিক্রি করে টাকা আত্বসাৎ করে যাচ্ছে। চেয়ারম্যানের এসব দূর্নীতি কাজে ইউপি সদস্য সংরক্ষিত সদস্যরা সহযোগীতা না করার কারনেই ক্ষিপ্ত হয়ে কাদের ফরাজী নিজ পরিষদের সদস্যদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে আটক করিয়ে আবার থানা থেকে ছাড়িয়ে আনার জন্য উক্ত পরিবারগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছেন দূর্নীতিবাজ চেয়ারম্যান কাদের ফরাজী। আরো অভিযোগ করে বলেন চেয়ারম্যান শুধু পুলিশ দিয়ে নয় সেই সাথে ব্যাবহার করছেন একদল সন্ত্রাসী ক্যাডার বাহিনী যারা প্রতিদিনই মটর সাইকেলের বহর নিয়ে মহড়া দিয়ে প্রতিবাদী ইউপি সদস্য সংরক্ষিত সদস্য সহ নিরীহ জনগনের বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে এক্ষেত্রে তারা জনগনের নির্বাচিত প্রতিনিধি হয়েও দূর্নীতিবাজ চেয়ারম্যনের অবৈধ দাপটের কাছে অসহায় হয়ে পড়েছেন।এব্যাপারে বরিশাল বিভাগীয় কমিমনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারী দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরও তারা কোন আইনগত সাহায্য পাচ্ছেনা বলে জানান।সংবাদ সম্মেলনে আসা ইউপি সদস্যরা দূর্নীতিবাজ,সাজাপাপ্ত মামলার আসামী অত্যাচারী আঃ কাদের ফরাজীর মিথ্যা মামলা,দূর্নীতি,অপকর্ম বিশৃঙ্খলা কর্মকান্ডের হাত থেকে নিরীহ জনগনের নির্বাচিত জন প্রতিনিধিরা উধ্বর্তন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করনে।
                                                        

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad