আ’লীগ সরকার আবার ক্ষমতায় আসলে দেশ হবে সিঙ্গাপুর - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আ’লীগ সরকার আবার ক্ষমতায় আসলে দেশ হবে সিঙ্গাপুর



গৃহায়ণ গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বলেছেন- ‘আওয়ামী লীগ সরকারের দীর্ঘ বছরের ফসল হলো উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া। সরকার যদি আবারও ক্ষমতায় আসে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হবে।
দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের দুটি  ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন কলেজের অধ্যক্ষ মিয়া মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর স্ত্রী হোসনেয়ারা বেগম, বনও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অতিথিরা সভা শেষে কলেজের নবীন বরণ সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন পরে অতিথিরা চরফ্যাশনে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার পায়ে হেঁটে পরিদর্শন করেন


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad