বরিশালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।



বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে এদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির আহবায়ক মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, সদ্য বাংলাদেশে নাগরীকপ্রাপ্ত সল্ট লুসি হল্ট,চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাহিদ হাসান,বিুপল বারিক দাশ,ইমরান হাবীব রুমন, ডাঃ মনিষা চক্রবর্তী,শনাতু মিত্র আখতার নাহার মিতু বিজ্ঞান আন্দোলন মঞ্চ সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার টুম্পা প্রমুখ। পরে অভিভাবক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদ তুলে দেন সল্ট লুসি হল্ট সহ অতিথি বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ২শত ৫০জন কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad