বরিশালে মাদকবিরোধী অভিযানে ব্যাপক মাদক, অস্ত্র ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ৩৪০ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে মাদকবিরোধী অভিযানে ব্যাপক মাদক, অস্ত্র ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ৩৪০




মনবীর আলম খান . বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভাগের ছয় জেলায় ১৭ দিনে ৩৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪-মে) দুপুরে নগরীর আমতলা মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান বলেন, প্রথম রমজান থেকে ১৭ রমজান পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কোতয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র গুলি এর মধ্যে নিয়মিত ১০১ মামলায় গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে এবং বিএমপি আইনে ১৩১ মামলায় ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি আইনে মামলার বেশিরভাগই মাদকসেবী দেহ ব্যবসায়ী রয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫৭ বোতল ফেনসিডিল, পৌনে তিন লিটার দেশীয় মদ, পাইপগান, চাপাতি, রামদা, আটটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad