বরিশালের ভয়ঙ্কর কালা ডাকাত আত্মগোপনে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালের ভয়ঙ্কর কালা ডাকাত আত্মগোপনে



শামীম আহমেদ . জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়ালের মাদকের গডফাদার কালা দাস ওরফে (কালা ডাকাত) গা ঢাকা দিলেও থেমে নেই বাণিজ্য।  নেপথ্য  স্ত্রী লিপি দাস, স্থানীয় একাধিক সূত্র জানায় গত কয়েক দিন যাবত দাঁড়িয়ালের মাদক সম্রাট কালা দাস আত্বগোপনে আছে, কিন্তু তার ব্যবসা পরিচালনা করে তার স্ত্রী লিপি দাস বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের মৃত নারায়ণ দাসের ছেলে কালা দাস তার স্ত্রী লিপি দাসের মাদক বাণিজ্যর ভয়াল গ্রাসে দিসেহারা এলাকাবাসী।  কালা দাস এলাকায় কালা ডাকাত নামেও বেশ পরিচিত মুখ , একাধিক ডাকাতি মামলায় জেলে গেলেও জামিনে বের হয়ে লিপ্ত হয় নানা অপকর্মে। কিছুদিন পূর্বে ইউনিয়নের বাংলা বাজারের  ছোহরাব নামের এক ব্যক্তির চোখ উঠিয়ে দিয়েছিলো একটি সংঘবদ্ধ দল সে মামলায় জেল খেটে বের হন কালা দাস। ব্যাপারে বরিশাল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন আমাদের অভিযান অব্যাহত আছে।  শুনেছি গা ঢাকা দিয়েছে কালা দাস।কালাকে  কে ধরতে আমাদের সোর্স কাজ করছে।  কালা দাসের মাদকের ছোবল থেকে মুক্তি চায় দাঁড়িয়াল বাসি।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad