সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন



বায়ান্নোর বাংলা ডেস্ক . পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী আগৈলঝাড়া উপজেলা চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সভা কালোব্যাজ ধারন করা হয়েছেগৌরনদী উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে মানববন্ধন চলাকালীন সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার ধাম, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পিআরডিবির- প্রকল্পের উপজেলা সমন্ময়কারী মোঃ রুহুল আমিন, স্বেচ্ছাসেবী সংস্থা এইড নির্বাহী পরিচালক উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, জিডিএস নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সমাজ কল্যাণ প্রচেস্টার নির্বাহী পরিচালক সাইদ বিন ভূঁইয়া পান্নু, বিডিএস এর সিনিয়ার ম্যানেজার মেহেদী হাসান মনির, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার সেরনিয়াবাত শহিদুল ইসলাম প্রমূখ
একইদিন আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি কাজল দাসগুপ্ত, সিলসিয়া পারুল মন্ডল, সাইফুল ইসলাম লিটন প্রমুখ উল্লেখ্য, ভূয়া এতিমদের নামে সরকারী বরাদ্ধ না দেয়ায় হাজ্বী গুলশান আরা শিশু সনদ এতিমখানার সভাপতি আব্দুল গাফ্ফার তার সহযোগীরা হামলা চালিয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানকে রক্তাক্ত জখম করে


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad