বরিশালে সাংবাদিককে হত্যার হুমকি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে সাংবাদিককে হত্যার হুমকি




শামীম আহমেদ . মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। হুমকি দেয়া সাংবাদিক জহুরুল ইসলাম জহির দৈনিক প্রথম আলোর বরিশালের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।জানা গেছে, শুক্রবার দুপুরে (০১৭৭৫-২৭১০৫১) নাম্বারের মোবাইল ফোন থেকে সাংবাদিককে কল করে নিজের পরিচয় না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়া হয়। তাৎক্ষনিকভাবে ওই নম্বরটিতে অপর এক সাংবাদিক ফোন দিলে তার মাধ্যমেও সাংবাদিক জহিরকে একই হুমকি দেয়া হয়েছে। বিষয়টি গৌরনদী থানার এসআই ইউসুফ হোসেনকে জানানোর পর এসআই নিজের পরিচয় দিয়ে ওই নম্বরে ফোন দেয়ার পর পুলিশকে জানানোর খেসারাত দেয়ার হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।বিষয়টি গৌরনদী মডেল থানার ওসিকে জানানোর পর প্রাথমিক তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ওসি মুনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির মাধ্যমে হুমকিদাতার পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে হুমকির ঘটনায় রবিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে অনতিবিলম্বে হুমকিদাতাকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad