বায়ান্নোর বাংলা ডেস্ক. নগরীর
রূপাতলী বাসস্ট্যান্ড
থেকে ঝালকাঠি রুটে ফের সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে বুধবার বরিশাল থেকে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের আটটি রুটের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আগের মতো ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি বরিশাল নগরীর শেষপ্রান্তে নলছিটি উপজেলার রায়াপুরা থেকে ওইসব রুটগুলোতে বাস সার্ভিস পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করে জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, আমরা ন্যায্য দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে বলে আসছি। বিভাগীয় প্রশাসন বার বার সভা করে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি তা মানছে না। সর্বশেষ গত ২৪ জুন বিভাগীয় প্রশাসন একটি সিদ্ধান্ত দেয়, যা তাৎক্ষণিক কার্যকর করার কথা থাকলেও বরিশাল মালিক সমিতি এখন পর্যন্ত তা করেনি। গত ১৫ দিন আগে আমরা একটি আল্টিমেটাম দিয়েছিলাম, সেই অনুযায়ী সিটি নির্বাচনের পর বুধবার সকাল থেকে আমরা চতুর্থবারের মতো রূপাতলী থেকে বাস সরিয়ে নিয়েছি। তিনি আরও জানান, এতে করে বরিশালের কোন বাস ঝালকাঠি জেলায় প্রবেশ করতে পারছে না। আর ঝালকাঠির কোন বাস বরিশালে যেতে দেয়া হচ্ছেনা। তবে যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সেজন্য বরিশাল নগরীর সীমানা শেষে ঝালকাঠি জেলা সড়ক বিভাগের শুরুতে রায়াপুরা থেকে ঝালকাঠি সদর, পিরোজপুর, বাগেরহাটসহ আট রুটে বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ বিষয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, আগাম কোন ধরনের ঘোষণা ছাড়াই সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে বৃষ্টিরমধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।

No comments:
Post a Comment